প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
টানা ভারী বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জের খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে অন্তত ৩৫টি গ্রাম প্লাবিত হয়েছে।
এতে, জেলার কৃষিখাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিক হিসাবে এ খাতে ২০ থেকে ২৫ কোটি টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বন্যার কারণে প্রায় ১ হাজার ২৮৬ হেক্টর আউশ ধান, ২৪৮ হেক্টর শাকসবজি, ২০ হেক্টর ফলের বাগান এবং ১৫৫ হেক্টর আমনের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে, মাঠপর্যায়ের চূড়ান্ত প্রতিবেদন এখনও না আসায় ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
জানা গেছে, আকস্মিক বন্যার কারণে বসতবাড়ির পাশাপাশি সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কৃষি ও মৎস্য খাতে। লোকালয়ে পানি ঢুকে বিস্তীর্ণ ফসলি জমি তলিয়ে যায়।
পানির নিচে চলে যায় আউশ ধানের ক্ষেত, শাকসবজির আবাদ এবং বিভিন্ন ফলের বাগান। ফলে, মৌসুমজুড়ে কৃষকদের করা পরিশ্রমের ফসল নষ্ট হয়ে গেছে।
হবিগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল হক জানান, মাঠপর্যায়ের চূড়ান্ত প্রতিবেদন এখনও পাওয়া যায়নি।
তাহলে, ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণে কিছুটা সময় লাগবে। তিনি বলেন, রোদ উঠলে কিছু ফসল পুনরুদ্ধার হতে পারে, আবার কিছু ফসল পুরোপুরি নষ্ট হয়ে যাবে। সে কারণেই এখনই চূড়ান্ত ক্ষতির হিসাব দেওয়া সম্ভব নয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন