প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
হৃদরোগের কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার এবং ধারাভাষ্যকার বাসিত আলী।
বুকে তীব্র ব্যথা ও অস্বস্তি অনুভব করার পর ৫৫ বছর বয়সী এই সাবেক ব্যাটারকে দ্রুত করাচির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
হাসপাতালে নেওয়ার পর পরই তার স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেন চিকিৎসকরা এবং জরুরি ভিত্তিতে তার এনজিওপ্লাস্টি করা হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আগামী কয়েক দিন তাকে হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে তার হাসপাতালে শুয়ে থাকা ছবিটি প্রকাশ হওয়ার পর থেকেই বিশ্বের বিভিন্ন স্থানে ক্রিকেট ভক্ত ও সাবেক সতীর্থরা তার আশু রোগমুক্তি কামনা করে বার্তা পাঠাচ্ছেন।
উল্লেখ্য, মাত্র ২২ বছর বয়সে পাকিস্তান জাতীয় দলে আক্রমণাত্মক ব্যাটার হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন বাসিত আলী। তিনি দেশের হয়ে ১৯টি টেস্টে ১ সেঞ্চুরি ও ৫ হাফ সেঞ্চুরিতে ৮৫৮ রান সংগ্রহ করেছেন এবং ৫০টি ওয়ানডে ম্যাচে ১ সেঞ্চুরি ও ৯ হাফ সেঞ্চুরিতে ১২৬৫ রান করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন