প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নড়াইল সদর উপজেলার নাকসী মাদ্রাসা বাজারস্থ ‘নড়াইল সদর উপজেলা মডেল মসজিদে’ ফজরের নামাজের সময় গেট তালাবদ্ধ রাখাসহ নানা অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছে মুসল্লিরা।
রোববার (২৬ জুলাই) বিকেলে নাকসী মাদ্রাসা মডেল মসজিদের গেটে মুসল্লিরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন।
স্থানীয় মুসল্লিরা অভিযোগ করেছেন যে, মডেল মসজিদটিতে নিয়মিত সঠিক সময়ে ফজরের নামাজ অনুষ্ঠিত হয় না। অধিকাংশ দিনই দেখা যায় ফজরের নামাজের সময় মসজিদের প্রধান গেট বন্ধ থাকে। এই কারণে দূর-দূরান্ত থেকে আসা এবং স্থানীয় মুসল্লিরা জামাতে নামাজ আদায় করতে না পারার ফলে তীব্র ক্ষোভ প্রকাশ করছিলেন।
এছাড়া মুসল্লিরা খাদেম ও মুয়াজ্জিনদের আচরণ এবং নৈতিকতা নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন। তাদের দাবি, দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের আচরণ এবং চরিত্র নিয়ে নানা বিতর্ক বিদ্যমান। এই কারণে সাধারণ মুসল্লিরা তাদের পেছনে বা পরিচালনায় নামাজ পড়তে চরম অস্বস্তি ও অনীহা প্রকাশ করছেন।
অভিযোগে আরও বলা হয়েছে যে, মসজিদটিতে প্রবীণ ও বয়স্ক মুসল্লিদের যাতায়াতে চরম দুর্ভোগ হচ্ছে। বিকল্প সহজ যাতায়াত ব্যবস্থা থাকা সত্ত্বেও মুসল্লিদের তা ব্যবহার করতে দেওয়া হয় না। ফলে বয়স্ক মুসল্লিদের কষ্ট করে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হচ্ছে, যা অনেক প্রবীণ ব্যক্তির জন্য জামাতে নামাজ পড়া প্রায় অসম্ভব করে তোলে।
এসব অনিয়ম এবং অব্যবস্থাপনা থেকে স্থায়ী প্রতিকার পাওয়ার জন্য এবং মসজিদের স্বাভাবিক ধর্মীয় পরিবেশ ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার ক্ষুব্ধ মুসল্লি এবং সাধারণ জনগণ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন