প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কুড়িগ্রামের ফুলবাড়িতে পরকীয়ার জেরে স্বামী কেতাব উদ্দিনকে হত্যা করার দায়ে স্ত্রী এবং তার প্রেমিকসহ মোট চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন সংশ্লিষ্ট আদালত। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে কুড়িগ্রামের অতিরিক্ত জেলা দায়রা আদালতের অতিরিক্ত বিচারক জয়নাল আবেদীন এই রায় প্রদান করেন। মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন: ফুলবাড়ির গোড়ক মণ্ডল এলাকার নুর নাহার, শাশুড়ি ছকিনা বেগম, শ্বশুর নুর মোহাম্মদ এবং স্ত্রীর পরকীয়া প্রেমিক গফুর। মামলার সূত্রে জানা যায়, ২০০৬ সালের ১৮ এপ্রিল কুড়িগ্রামের ফুলবাড়ীর গোড়কমণ্ডল গ্রামে স্ত্রী নুরনাহার তার স্বামী কেতাব উদ্দিনকে দাওয়াত খাওয়ার কথা বলে কৌশলে পার্শ্ববর্তী এলাকায় তার পরকীয়া প্রেমিকের বাসায় নিয়ে যান। সেখানে স্ত্রী নুর নাহার এবং তার বাবা-মা এবং তার পরকীয়া প্রেমিক মিলিত হয়ে কেতাব উদ্দিনকে হত্যা করে বাড়ির পাশের জমিতে মরদেহ লুকিয়ে রাখে। পরদিন ১৯ এপ্রিল কেতাব উদ্দিনের বাবা আলী মুদ্দিন বাদী হয়ে ৯ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানি শেষে অভিযুক্ত চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন, পাশাপাশি বাকি আসামিদের খালাস প্রদান করেন আদালত। মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন: অ্যাডভোকেট মনোয়ার হোসেন আলো এবং সরকার পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট তারিকুল ইসলাম।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন