প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পিরোজপুরের জেলা প্রশাসকের অভিভাবকত্বের মাধ্যমে সরকারি শিশু পরিবারে সুহানি আক্তার নামের এক এতিম কন্যার বিয়ের আয়োজন করা হয়েছে জেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের পক্ষ থেকে।
গতকাল রোববার রাতে পিরোজপুর সরকারি শিশু পরিবার ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে অত্যন্ত আনন্দের সঙ্গে এ বিয়ে অনুষ্ঠিত হয়।
এটি একটি বিশেষ অনুষ্ঠান ছিল যেখানে কনের অভিভাবকের দায়িত্ব পালন করেন আবু সাঈদ, পিরোজপুরের জেলা প্রশাসক। তিনি আনুষ্ঠানিকভাবে কনে সুহানি আক্তারকে বরের হাতে তুলে দেন এবং নবদম্পতির সুখী, সুন্দর ও সমৃদ্ধ দাম্পত্য জীবনের জন্য শুভকামনা জানান।
সরকারি শিশু পরিবার সূত্রে জানা যায়, পিতৃহীন ও মাতৃহীন সুহানি আক্তার ২০১৫ সালে সরকারি শিশু বিভাগে আশ্রয় গ্রহণ করেছিলেন। সেখানেই তিনি বেড়ে ওঠেন এবং পরিপূর্ণ বয়সে পিরোজপুর সদর উপজেলার জুজখোলা গ্রামের রাকিব শেখের সঙ্গে এক লাখ এক টাকা দেনমোহরে তাঁর বিয়ে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। এছাড়াও জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, সমাজসেবা অধিদপ্তর পিরোজপুরের উপপরিচালক মো. ইকবাল করিম এবং সরকারি শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক শাবানা খানমসহ জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
এ ঘটনায় সরকারি শিশু পরিবারে আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়। সেখানে বসবাসরত এতিম ও দুস্থ শিশুরা তাদের সহপাঠীর নতুন জীবনের সূচনার দিক থেকে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠে। পুরো শিশু পরিবার ক্যাম্পাসে হাসি, শুভেচ্ছা ও আবেগের ঢল নামে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অভিভাবকহীন শিশুদের পাশে দাঁড়ানো একটি সামাজিক ও মানবিক দায়িত্ব। এসময় বক্তারা ব্যতিক্রমী এ উদ্যোগের জন্য জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরকে ধন্যবাদ জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন