প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ওয়াশিংটন ২০টিরও বেশি বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে সক্ষম হয়েছে বিভিন্ন দেশের সঙ্গে। তিনি উল্লেখ করেছেন, বিশ্বের প্রধান অর্থনীতির দেশগুলোর সঙ্গে আরও কিছু বাণিজ্য চুক্তির আলোচনা চলছে। এসব চুক্তি শিগগিরই স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনে বক্তব্য প্রদানকালে ট্রাম্প এ বিষয়গুলো তুলে ধরেন।
তিনি জানান, নতুন বাণিজ্য চুক্তির আলোচনা চলমান রয়েছে যেসব দেশের সঙ্গে, তাদের মধ্যে সম্মেলনে অংশগ্রহণকারী কিছু দেশও রয়েছে।
ট্রাম্প বলেন, “খুব শিগগিরই বেশ কয়েকটি বড় দেশের সঙ্গে আমাদের অনেক বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হবে।”
সম্মেলনে উপস্থিত বিশ্বনেতাদের আতিথেয়তা দেওয়ার জন্য চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং তার স্ত্রী পেং লিইউয়ানকে ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট।
আগের সন্ধ্যায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের প্রশংসা করে ট্রাম্প বলেন, “গত রাত ছিল অবিশ্বাস্য। সত্যিই অসাধারণ একটি আয়োজন ছিল।”
এরপর শি জিনপিংয়ের উদ্দেশে ট্রাম্প বলেন, “আপনি অবিশ্বাস্য কাজ করেছেন। আপনি একজন অসাধারণ নেতা।”
এপেক সম্মেলনে ট্রাম্পের বক্তব্যে যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্য চুক্তির প্রতি আগ্রহ এবং চীনা প্রেসিডেন্টের প্রতি তার প্রকাশ্য প্রশংসা উভয়ই আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন