প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
প্রধানমন্ত্রী তারেক রহমান উল্লেখ করেছেন যে, তিনি বাংলাদেশের সকল শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছেন। স্বাধীনতার পর থেকে যারা গণতন্ত্র, ন্যায়বিচার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আত্মত্যাগ করেছেন, তাদের অবদানকে তিনি বিনম্রচিত্তে স্মরণ করেন।
ফ্যাসিবাদের বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই-আগস্টে বীর ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে সকল শহীদ এবং আহতদের প্রতিও তিনি অকৃত্রিম শ্রদ্ধা জানান।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান আরও বলেন, ফ্যাসিবাদী শাসন-শোষণের বিরুদ্ধে দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে চলা আন্দোলন-সংগ্রামের ফলস্বরূপ বর্তমানে বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত। এই বাংলাদেশে চলতি বছরের ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনে জনগণ বাংলাদেশ জাতীয়াতাবাদী দল-বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে।
তিনি দেশের গণতন্ত্রকামী জনগণকে অভিনন্দন জানান। তিনি বিশ্বাস করেন, জনগণই সকল রাজনৈতিক ক্ষমতার উৎস।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন