প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পটুয়াখালীর পায়রা সেতুর টোল প্লাজায় একটি অভিযোগে অতিরিক্ত পণ্যবোঝাই একটি ট্রাক পারাপারে সহায়তার অভিযোগে চাকরি হারিয়েছেন এক টোলকর্মী। সত্যতা পাওয়ার পরই দশটি ঘুস নিয়ে ট্রাকটি পার হতে দেওয়ার অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় টোলকর্মী মো. হাসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
একই ঘটনায় ট্রাকচালক কবির হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জানা গেছে, বুধবার (১ জুলাই) রাতে ২২ টন ধারণক্ষমতার একটি ট্রাক ২৩ দশমিক ৮০ টন পণ্য নিয়ে সেতুর উত্তর প্রান্তের ওজন স্কেলে এসে পৌঁছায়। অভিযোগ উঠেছে, দায়িত্বরত টোলকর্মী ঘুস নিয়ে ট্রাকটি পার হতে দেন। পরে, সেতুর দক্ষিণ প্রান্তে দায়িত্বরত কর্মীরা ট্রাকটি আটক করেন এবং তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পায়রা সেতুর টোল ইনচার্জ সজল বিশ্বাস জানিয়েছেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট টোলকর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে। এছাড়াও, অতিরিক্ত ওজনের পণ্য পরিবহণ করার জন্য ট্রাকচালককে জরিমানা করা হয়েছে।
এদিকে, স্থানীয়দের অভিযোগ, টোল প্লাজার কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশের ফলে দীর্ঘদিন ধরে অতিরিক্ত বোঝাই ট্রাক অর্থের বিনিময়ে সেতুপারাপার করা হচ্ছে। এ ধরনের অনিয়ম বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট থেকে কঠোর নজরদারি এবং জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন