প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভোলা, ২২ অক্টোবর, ২০২৬ : জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, সরকারকে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত করার প্রয়োজন রয়েছে। তিনি উল্লেখ করেছেন, গত ১৭ বছর ধরে নির্বাচন সুষ্ঠু হয়নি। তাই আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার ভোলা সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।
স্পিকার আরও বলেন, একজন ব্যক্তি যদি অর্থশালী বা বিত্তবান না হন, তবে তার জনপ্রিয়তা এবং সমাজে গ্রহণযোগ্যতা থাকা উচিত। তাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত। এজন্য নির্বাচন কমিশনকে এমন একটি পদ্ধতি তৈরি করতে হবে, যা সাধারণ মানুষের জন্য নির্বাচনে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করবে।
তিনি বলেন, আমার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বলা যায়- আগামী ১০ বছরেও শেখ হাসিনা ফেরার সম্ভাবনা নেই। আওয়ামী লীগ তাদের ক্ষমতার সময় এমন একটি পরিবেশ তৈরি করেছিল, যেখানে সমাজের সৎ, ভালো ও নিরপেক্ষ মানুষের জন্য নির্বাচনে অংশগ্রহণ করা সম্ভব ছিল না। তাই নির্বাচনী ব্যবস্থার আমূল সংস্কার এখন অপরিহার্য।
ভোলার খনিজ গ্যাসের সম্ভাবনা তুলে ধরে স্পিকার আরো বলেন, এ জেলায় পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক গ্যাস বিদ্যমান। এই গ্যাস সারাদেশের বর্তমানের রির্জাভের সমান। আশা করা হচ্ছে ভোলায় আরো গ্যাস ভান্ডার রয়েছে। ভোলার সাধারণ মানুষের গ্যাস প্রয়োজন। ভোলাবাসী দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছে। গ্যাস ভোলাবাসীর ন্যায্য অধিকার এবং তাদের দীর্ঘদিনের দাবি। এই বিষয়ে আমি জ্বালানি মন্ত্রীর সঙ্গে আলোচনা করবো।
নিজ নির্বাচনী এলাকা লালমোহন-তজুমদ্দিনে তিনদিনের সফর শেষে স্পিকার আজ বেলা সাড়ে ১১টায় ঢাকার উদ্দেশ্যে ভোলা ত্যাগ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন