প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সৌদি আরবের পূর্বাঞ্চলে একটি মারাত্মক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাতজনসহ মোট নয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছে এক বাবা-মা এবং তাদের পাঁচ সন্তান।
দুর্ঘটনাটি ঘটেছে রোববার, পূর্বাঞ্চলীয় প্রদেশের আল-আহসা এলাকায় আল-উকাইর-আল-উয়ুন সড়কে, যেখানে দুটি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছে দেশটির ট্রাফিক কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় উভয় গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি গাড়িতে থাকা একই পরিবারের সাতজন ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহতদের মধ্যে ছিলেন বাবা, মা, তিন ছেলে এবং দুই মেয়ে।
অন্য গাড়িতে থাকা দুই তরুণও দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। পূর্বাঞ্চলীয় প্রদেশের ট্রাফিক বিভাগের প্রাথমিক তদন্তে জানা গেছে, হঠাৎ একটি গাড়ির গতিপথ পরিবর্তন করার কারণে সংঘর্ষটি ঘটতে পারে। দুর্ঘটনার সঠিক কারণ নির্ধারণ করতে তদন্তের পাশাপাশি প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে।
দুর্ঘটনার খবর পাওয়ার পর সৌদি বেসামরিক প্রতিরক্ষা বাহিনী এবং সৌদি রেড ক্রিসেন্টের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। তারা দুর্ঘটনাকবলিত গাড়ির ধ্বংসস্তূপের মধ্যে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধারে কাজ শুরু করে।
তথ্যসূত্র: গালফ নিউজ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন