প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানীর গুলশান থানার একটি মামলায় প্রতারণার অভিযোগে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী ইয়ামিন হক ববি।
এদিন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে তিনি আত্মসমর্পণ করেছিলেন। আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করার পর শুনানি শেষে আদালত তার জামিনকে মঞ্জুর করে।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছরের ১২ নভেম্বর সন্ধ্যা ৬টার কিছু পরে আবুল বাশার ইটুই সলিউশনস লিমিটেডের সঙ্গে যোগাযোগ করে তার কোম্পানির জন্য লিথিয়াম আয়রন ব্যাটারি সরবরাহ করার জন্য অনুরোধ করেছিলেন। সে অনুযায়ী ২০ নভেম্বর গুলশানের বিটিএল অফিসে পাঁচটি ৬৪ ভোল্টের ১৭০ অ্যাম্পিয়ার ব্যাটারি সরবরাহ করেন মেহেদি আলম প্রিন্স; যার মূল্য দাঁড়িয়েছিল ৬ লাখ ৭২ হাজার ৯৫৪ টাকা।
ব্যাটারির মূল্য পরিশোধ করার কথা থাকলেও তারা যথাসময়ে টাকা দিতে অস্বীকৃতি জানিয়ে তালবাহানা করেন। গত ১১ জানুয়ারি সকালে ১১টার দিকে মেহেদি আলম প্রিন্স অফিসে গিয়ে পাওনা টাকা চান। কিন্তু তারা কোনো টাকা দেবেন না বলে জানিয়ে দেন। তাঁকে বিভিন্ন ধরনের হুমকি দেয়ার পর অফিস থেকে বের করে দেন। এর ফলে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে ব্যাটারির ৬ লাখ ৭২ হাজার ৯৫৪ টাকা আত্মসাৎ করেন।
এই ঘটনায় গত ১২ জুলাই ইটুই সলিউশনস লিমিটেডের সিনিয়র ম্যানেজার মেহেদি আলম প্রিন্স গুলশান থানায় ববি ও তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার অপর আসামিরা হলেন বিটিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মির্জা আবুল বাশার, ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল আহাদ মিয়া ও অ্যাডমিন সোহেল রানা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন