প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বরিশাল নগরীতে এক বৃদ্ধা শারীরিক অসুস্থতায় আত্মহত্যা করেছেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। বরিশাল নগরীর আমির কুটির এলাকায় এ ঘটনা ঘটেছে বিকেলের সময়। মৃত সালেহা বেগম (৬৮) ওই এলাকার বাসিন্দা ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরেই শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। কয়েক মাস আগে তার একটি অস্ত্রোপচার হয়েছিল। অস্ত্রোপচারের পর থেকে শারীরিক যন্ত্রণায় ভুগতে শুরু করেছিলেন এবং মানসিকভাবে তিনি বিপর্যস্ত ছিলেন। দুপুরের সময় বাসায় কেউ না থাকার সুযোগে ফ্যানের সাথে ওড়না দিয়ে তিনি আত্মহত্যা করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। উদ্ধার করা মরদেহটি ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কোতয়ালী মডেল থানার ওসি আল মামুন ইসলাম জানান, এ ঘটনাটির জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন