প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানীর কলাবাগান ক্রিসেন্ট রোডের একটি হোস্টেল থেকে পুলিশ পিংকি বিশ্বাস (১৯) নামের এক নার্সিং শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে।
শুক্রবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ক্রিসেন্ট রোডের একটি পাঁচতলা ভবনের নিচতলার কক্ষ থেকে উদ্ধার করা হয় মরদেহটি। পরে, ময়নাতদন্তের জন্য পুলিশ লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।
কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) লিজা আক্তার জানান, খবর পেয়ে সকাল ৭২ নম্বর ক্রিসেন্ট রোডের ওই হোস্টেলের একটি কক্ষের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কোনো মানসিক কষ্টের কারণে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
পুলিশ জানায়, পিংকি বিশ্বাস আনোয়ার খান মডার্ন নার্সিং ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি বরিশাল জেলার উজিরপুর উপজেলার জামবাড়ি গ্রামে অবস্থিত। তার বাবার নাম প্রফুল্ল বিশ্বাস।
এসআই লিজা আরও জানান, ক্রিসেন্ট রোডের ওই হোস্টেলের কক্ষটিতে পিংকিসহ মোট তিনজন থাকতেন। তবে, তার অপর দুই সহপাঠী ছুটিতে গ্রামের বাড়িতে থাকায় ঘটনার সময় কক্ষে তিনি একা ছিলেন। ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত করা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন