প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
টাঙ্গাইলে ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে একটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
০৯ সেপ্টেম্বর বুধবার বিকেলে, টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভাটি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক সভার সভাপতিত্ব করেন। সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমাইয়া মমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: সেলিম মিঞা, টাঙ্গাইল পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আনিসুর রহমান, এবং সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ।
সভায় বক্তাগণ ডেঙ্গু প্রতিরোধের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেন এবং এ বিষয়ে কিছু সিদ্ধান্ত গৃহীত হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন