প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বিরোধীদলের নেতাদের বক্তব্য ও আচরণকে দায়ী করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন মন্তব্য করেছেন যে, তাদের আগ্রাসী অবস্থানকে কাজে লাগিয়ে পতিত অপশক্তি দেশের অস্থিতিশীলতা ঘটানোর চেষ্টা করছে। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে এক যুবকের ‘একটি মাত্র স্নাইপার দরকার ছিল’ মন্তব্যকে তিনি উদাহরণ হিসেবে তুলে ধরেছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে রাশেদ খাঁন এসব কথা বলেন।
পোস্টে তিনি অভিযোগ করেন যে, বিরোধীদলের নেতাদের বক্তব্যে আওয়ামী লীগের শাসনামলের গুম-খুন ও দলটির বিচার নিয়ে আলোচনা গুরুত্ব পাচ্ছে না। বরং গণঅভ্যুত্থানের এক মাস পর জামায়াতে ইসলামীর আমির আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণার কথা বলেছেন বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে জামায়াত ও এনসিপির বিরুদ্ধে বিএনপি সরকারের আট মাসের শাসনামলকে আওয়ামী লীগের ১৬ বছরের শাসনের সঙ্গে তুলনা করে নেতিবাচক বক্তব্য তৈরির অভিযোগও তোলেন।
রাশেদ খাঁনের দাবি, এসব বক্তব্য ও অপপ্রচারের লক্ষ্যবস্তু হচ্ছে প্রধানমন্ত্রী এবং তাঁর পরিবার। আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার, মামলার মুখোমুখি হওয়া কিংবা নির্বাসিত জীবন কাটানো নেতারাও এ ধরনের সমালোচনা থেকে বাদ যাচ্ছেন না বলে মন্তব্য করেন তিনি।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন যে, ৫ আগস্টের পর বিভিন্ন পদে থাকা ব্যক্তিদের কেউ কেউ অতীতে আন্দোলন-সংগ্রামে সীমিত ভূমিকা রেখেও নিজেদের দীর্ঘদিনের আন্দোলনের প্রধান অংশীদার হিসেবে উপস্থাপন করছেন। অথচ বিএনপির নেতাকর্মীদের দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের তুলনায় তাঁদের ভূমিকা কম ছিল বলে দাবি করেন তিনি।
রাশেদ খাঁন আরও অভিযোগ করেন যে, বিরোধীদলের অনেক নতুন সংসদ সদস্যের বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস এমনভাবে উপস্থাপন করা হচ্ছে, যেন বিএনপিকেই তাঁদের কাছ থেকে সেই ইতিহাস জানতে হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন