প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
লালমনিরহাট জেলা আইনজীবী সমিতি মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে।
জেলায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সমিতির নেতারা জানান, আগামী এক মাস মাদক ও জুয়া মামলায় গ্রেপ্তার হওয়া কোনো আসামির পক্ষে আদালতে জামিন আবেদন বা আইনি সহায়তা প্রদান করবেন না জেলার আইনজীবীরা।
আজ সকালে জেলা আইনজীবী সমিতি ভবনে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে নেতারা এ সিদ্ধান্তের কথা তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর ঘোষিত 'আলোকিত লালমনিরহাট' কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
মাদক ও জুয়ার বিস্তার রোধ এবং যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য সামাজিক দায়িত্ববোধ থেকেই এই উদ্যোগ নেওয়া হলো।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কে. এম. হুমায়ুন কবীর স্বপন বলেন, ‘মাদক ও জুয়া শুধুমাত্র একজন ব্যক্তিকে নয়, এটি একটি পরিবার এবং পুরো সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। এ অবস্থায় সামাজিক প্রতিরোধ তৈরির লক্ষ্য নিয়ে আইনজীবী সমাজও দায়িত্বশীল ভূমিকা পালন করবে।’
সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম রফিক বলেন, ‘এটি একটি সামাজিক বার্তা।
মাদক ও জুয়ার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রয়োজন হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।’
সংবাদ সম্মেলনে জেলা আইনজীবী সমিতির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
এ ক্ষেত্রে উল্লেখযোগ্য যে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক সংগঠনের উদ্যোগে গত ৪ জুলাই থেকে জেলায় মাদক, জুয়া, বাল্যবিবাহ ও যৌতুকসহ চারটি সামাজিক অপরাধের বিরুদ্ধে সচেতনতামূলক ও প্রতিরোধমূলক আন্দোলন শুরু হয়েছে। সেই আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে লালমনিরহাট জেলা আইনজীবী সমিতি এ কর্মসূচি ঘোষণা করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন