প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজশাহীতে পারিবারিক কলহের প্রেক্ষাপটে মারামারির ফলে ফরিদা পারভীন (৩৫) নামে এক নারীর মৃত্যু ঘটেছে। এই ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ৮টায় তার মৃত্যু হয়।
নিহত ফরিদা পারভীন পবা উপজেলার হরিয়ান এলাকার লালন শেখের স্ত্রী। তার মরদেহ বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পুলিশ জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় পারিবারিক বিরোধের কারণে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এই মারামারির ফলে প্রতিপক্ষের হামলায় ফরিদা পারভীন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বলেছেন, ‘ফরিদা নামে এক নারী মারামারির ঘটনায় মারা গেছেন। ঘটনার স্থানে পুলিশ মোতায়েন রয়েছে। বিষয়টি তদন্ত করে বিস্তারিত পরে জানানো হবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন