প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ১ নভেম্বর, ২০২৬ : আজ ১ নভেম্বর, কথাসাহিত্যিক আবু ইসহাকের শততম জন্মদিন। ১৯২৬ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন তৎকালীন মাদারীপুর (বর্তমানে শরীয়তপুর) জেলার নড়িয়া থানাধীন শিরঙ্গল গ্রামে।
মাত্র ২১ বছর বয়সে, ১৯৪৬ সালে, তিনি বিখ্যাত উপন্যাস ‘সূর্য দীঘল বাড়ী’ রচনা করেন।
আবু ইসহাক ১৯৪২ সালে নড়িয়া থানার উপসী বিজারি তারাপ্রসন্ন ইংরেজি উচ্চ বিদ্যালয় থেকে স্কলারশিপ নিয়ে মেট্রিক পাস করেন এবং ১৯৪৪ সালে ফরিদপুরের রাজেন্দ্র কলেজ থেকে আই. এ. ডিগ্রি অর্জন করেন।
১৯৬০ সালে তিনি পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। শিক্ষাজীবন শেষ হওয়ার পর তিনি বাংলাদেশ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে এবং বিদেশে কূটনৈতিক পদে নিয়োজিত ছিলেন।
তিনি সমকালীন বাংলা ভাষার অভিধান (২ খণ্ড, ১৯৯৩, ১৯৯৮) রচনা করে বাংলা কোষগ্রন্থের পরিধিকে বৃদ্ধি করেছেন। তার প্রণীত অভিধানের বিশেষত্ব হলো— শব্দের অর্থের পাশাপাশি সব ধরনের প্রতিশব্দ প্রদান করা। উদাহরণস্বরূপ, তার অভিধানে ‘অন্ধকার’ শব্দের ১২৭টি সমার্থক শব্দ রয়েছে।
লেখালেখির জন্য তিনি একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।
২০০৩ সালের ১৬ ফেব্রুয়ারিতে ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন