প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
উচ্চশিক্ষার উদ্দেশ্যে আর্থিক অনিশ্চয়তার সম্মুখীন মেধাবী তরুণ মো. নাজমুল হাসানের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে, নাজমুল হাসানের উচ্চশিক্ষার স্বপ্নকে বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী তাঁর হাতে অনুদান তুলে দেন।
এই সহায়তা কেবল আর্থিক সহযোগিতা নয়, বরং এটি একজন তরুণের মেধা ও স্বপ্নের প্রতি আস্থা প্রদর্শন করে।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কেএম নাজমুল হক উপস্থিত সংবাদে এ তথ্য প্রদান করেন।
তিনি জানান, নাজমুল হাসান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের মাস্টার্স (থিসিস) স্তরের শিক্ষার্থী। সে ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-মানবাধিকারবিষয়ক সম্পাদকও।
সম্প্রতি, তিনি সুইডেনের University of Skövde থেকে উচ্চশিক্ষার জন্য পূর্ণ বৃত্তি অর্জন করেন।
তবে বিদেশযাত্রা, প্রাথমিক আবাসন ও অন্যান্য প্রয়োজনীয় ব্যয় বহন করা তাঁর পরিবারের জন্য অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায়। এ সংকটকালীন সময়ে প্রধানমন্ত্রীর সহযোগিতা নাজমুলের স্বপ্নের যাত্রায় নতুন আশা ও সম্ভাবনার সঞ্চার করেছে।
বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি গ্রামের একটি দরিদ্র পরিবারের সন্তান নাজমুল এখন আন্তর্জাতিক উচ্চশিক্ষার দ্বারপ্রান্তে।
তার এই পথচলা ভবিষ্যৎ প্রজন্মের হাজারো স্বপ্নবান তরুণের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন