প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানীর ওয়ারী থানা পুলিশ একটি হত্যার ঘটনায় জড়িত ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটে যখন অটোরিকশা চালককে অজ্ঞান করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মোঃ দেলোয়ার হোসেন ওরফে হৃদয় (৪০), মোঃ মানিক সরদার (৫২) এবং মোঃ লিটন (৫০)।
ওয়ারী থানা সূত্রে জানা যায়, গত ২৮ জুন ২০২৬ রাত আনুমানিক ০৯:০০ ঘটিকায় খিলগাঁও থেকে রিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ হন চালক দিদারুল ইসলাম। পরের দিন ২৯ জুন রাত আনুমানিক ০৪:০০ ঘটিকায় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওয়ারী থানাধীন নবাবপুর রোড থেকে চালককে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২ জুলাই রাত আনুমানিক ১০:০০ ঘটিকায় তিনি মারা যান। এ ঘটনায় প্রথমে ওয়ারী থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়।
মামলা দায়েরের পর, ওয়ারী থানা পুলিশের একটি টিম সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের শনাক্ত করে। বুধবার (৮ জুলাই) রাত আনুমানিক ০৩:০০ ঘটিকায় গাজীপুরের শ্রীপুর, ঢাকার কেরানীগঞ্জ এবং ডিএমপির লালবাগ এলাকায় অভিযান পরিচালনা করে তারা চক্রের তিন সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তাদের হেফাজতে থাকা ছিনতাইকৃত অটোরিকশা ১টি, ছিনতাইয়ে ব্যবহৃত সিএনজি অটোরিকশা ১টি এবং আসামিদের ব্যবহৃত ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা অজ্ঞানপার্টি চক্রের সক্রিয় সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা যাত্রী সেজে চালকদের অজ্ঞান করে ছিনতাই করত। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন