প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গাজীপুর মহানগরীর পূবাইলের ৪১ নং ওয়ার্ড খিলগাও এলাকায় ঘটেছে একটি মর্মান্তিক ঘটনা। সেখানে মাদকাসক্ত ছোট ভাই চাঁন মিয়ার হাতে বড়ভাই জুয়েল (২৬) খুন হয়েছেন। রবিবার সকালে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত জুয়েলের লাশ উদ্ধার করে গাজীপুর মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সাথে জড়িত চাঁন মিয়া ও রুবেলকে পুলিশ আটক করেছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে জুয়েল একটি ব্যাটারি চালিত অটোরিকশার ব্যাটারি চুরি করেছিল। গাড়ির মালিক রুবেল এই বিষয়টি জানতে পেরে জুয়েল’র মাকে জানায় এবং স্থানীয় পর্যায়ে একটি বিচার শালিষের আয়োজন করে। শনিবার বিকালে ওই শালিসে ত্রিশ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়। নিহত জুয়েল এর মা এই জরিমানার টাকা দিতে রাজি হননি এবং তিন দিনের সময় নেন। রবিবার বিকালে জরিমানার অর্ধেক টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু বিকাল হওয়ার পূর্বেই, সকাল ১১টা নাগাদ চাঁন মিয়ার সহযোগিতায় রুস্তম, রুবেলসহ কয়েকজন মিলে জুয়েলকে গাছে বেঁধে পিটিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করে।
এ বিষয়ে গ্রেফতারকৃত চাঁন মিয়া বলেন, "জুয়েল তুচ্ছ একটি ঘটনা নিয়ে কিছুদিন আগে আমাকে মারার পর রক্তাক্ত জখম করেছে। তাই আমি তাকে মেরেছি।" স্থানীয় বাসিন্দাদের মতে, তারা উভয়েই মাদকাসক্ত ছিলেন এবং দুই সৎ ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল।
এই ঘটনার বিষয়ে পূবাইল থানার পরিদর্শক(তদন্ত) আবু বক্কর সিদ্দিক বলেছেন, হত্যাকাণ্ডে জড়িত সৎভাই চাঁন মিয়াকে পূবাইল বড়দল গ্রাম থেকে আটক করা হয়েছে। এছাড়া রুবেল ও তমিজউদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন