প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বিকেলে বাবার দাফন শেষ করার পর রাতে বাগেরহাটের কৃষি ব্যাংকের এটিএম বুথে দায়িত্ব পালন করেন এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী সেই ইকন। কৃষি ব্যাংক তাকে এক লাখ টাকা সহায়তা প্রদান করেছে, পাশাপাশি তাকে বেতনসহ এক মাসের ছুটি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্দেশে ইকনের হাতে এই অর্থ সহায়তা তুলে দেন খুলনা বিভাগের কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. আবু হাশেম মিয়া।
এসময় আরও উপস্থিত ছিলেন মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মো. তরিকুল ইসলাম খান, শাখা ব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম এবং বিভাগীয় কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক।
সহায়তা পেয়ে ইকন ও তার পরিবারের সদস্যরা কৃষি ব্যাংক এবং দেশ-বিদেশের সকল শুভানুধ্যায়ীকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন।
প্রসঙ্গত, মঙ্গলবার সকালে ইকনের বাবা ইসরাফিল দাড়িয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ও দুপুরে মারা যান। ৪৬ বছর বয়সী ইসরাফিল মোটরসাইকেল চালিয়ে সংসার চালাতেন। ইকনের দাদার বাড়ি মূলত গোপালগঞ্জ, এবং বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডে গাড়িচালকের চাকরি করার সুবাদে তিনি এই জেলা শহরে আসেন। অবসরের পর ইকনের দাদা গোপালগঞ্জ ফিরে গেলেও তার বাবা ইসরাফিল বাগেরহাটে রয়ে যান। তার মা এবং মানসিক ভারসাম্যহীন ভাইয়ের সঙ্গে তারা ৪ হাজার টাকার ভাড়া বাসায় বসবাস করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন