প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট (এএফআই) আজীবন সম্মাননা প্রদান করতে যাচ্ছে হলিউডের প্রখ্যাত অভিনেতা টম ক্রুজকে। ৫২তম এএফআই লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের জন্য তাকে নির্বাচিত করা হয়েছে।
আগামী বছরের ২৪ এপ্রিল, হলিউডের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত একটি জমকালো অনুষ্ঠানে টম ক্রুজের হাতে এই সম্মাননা তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
এএফআইয়ের পরিচালনা পরিষদের চেয়ারপারসন ক্যাথলিন কেনেডি এক বিবৃতিতে উল্লেখ করেছেন,
"টম ক্রুজ বিশ্বজুড়ে পরিচিত একজন আইকন। তিনি অভিনেতা এবং প্রযোজক হিসেবে নিজের প্রতিটি কাজের প্রতি অসাধারণ নিষ্ঠা প্রদর্শন করেছেন। তার যে বিষয়টি আমার সবচেয়ে ভালো লাগে তা হলো সিনেমা এবং এর মাধ্যমে মানুষকে একত্র করার শক্তিতে প্রবল বিশ্বাস।"
তিনি আরও বলেন,
সিনেমার প্রতি তার এই গভীর ভালোবাসা তাকে বিশ্বজুড়ে মার্কিন চলচ্চিত্রের একজন অসাধারণ দূত করে তুলেছে। ৫২তম এএফআই লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড তার হাতে তুলে দিতে পারা আমাদের জন্য একটি সম্মানের বিষয়।
হলিউডের এই অভিনেতা টম ক্রুজ ১৯৮১ সালে অভিনয়জীবন শুরু করেন। ৬৪ বছর বয়সী এই তারকা চার দশকের বেশি সময় ধরে অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও কাজ করছেন। তার অভিনীত সিনেমাগুলোর বিশ্বব্যাপী আয় ১৩.৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। তিনি 'টপ গান', 'মিশন: ইমপসিবল', 'জেরি ম্যাগুয়ার' ও 'মাইনরিটি রিপোর্ট'-এর মতো জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন