প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
একসময় তিনি সরকারি চাকরি করতেন। উচ্চশিক্ষা গ্রহণ করেছিলেন। কিন্তু জাতিগত পরিচয়ের কারণে এবং ভাগ্যের খারাপ পরিহাসে এখন বিশু রবিদাসের জীবনের ঠিকানা এই রেলস্টেশনের পাশে একটি ছোট্ট জুতার দোকান। ৪৫ বছরেরও বেশি সময় ধরে জুতা সেলাই করেই চলছে তার জীবন।
রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মালিয়াট গ্রামের মুচি পরিবারের সন্তান হলেন বিশু রবিদাস। নানা বাধা বিপত্তি অতিক্রম করে তিনি বিএ ডিগ্রি অর্জন করেন। এরপর একটি সরকারি দপ্তরে চাকরি পান। নিয়মিতভাবে দায়িত্ব পালন করলেও তাঁর পরিবারের অভিযোগ, জাতিগত পরিচয় সম্পর্কে জানার পর কর্মস্থলে তাঁকে অবহেলা ও বৈষম্যের শিকার হতে হয়।
এক আত্মীয়ের অসুস্থ হওয়ার খবর শুনে ঘটনার পর বিশু ঊর্ধ্বতন কর্মকর্তার মৌখিক অনুমতি নিয়ে বাড়িতে গিয়েছিলেন। পরে সেই অনুপস্থিতির কারণে চাকরি হারাতে হয় তাকে।
এরপর সরকারি চাকরিতে ফিরে আসা আর হয়নি। জীবিকার প্রয়োজনেই তিনি পূর্বপুরুষদের পেশায় ফিরে যান। সেই থেকে কালুখালী রেলস্টেশন ও বাজারের পাশে বসেই তিনি জুতা সেলাই করে সংসার চালিয়ে আসছেন।
এখন তাঁর বয়স বেড়ে গেছে এবং নানা রোগেও ভুগছেন। আগের মতো কাজ করতে পারেন না। তবুও, এই কাজই তাঁর পরিবারে একমাত্র আয়ের সম্বল হিসেবে রয়ে গেছে।
রেলস্টেশনের এই ছোট্ট দোকানে কাটছে বিশু রবিদাসের দিন। তবে তাঁর জীবনের গল্প মনে করিয়ে দেয়, শিক্ষা থাকলেই সবসময় ভাগ্য বদলায় না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন