প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সমাজকল্যাণ মন্ত্রী ডা.এ জেড এম জাহিদ হোসেন মন্তব্য করেছেন যে, "আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান এভাবে আমাদের দেশকে ভাগাভাগি করতে চাই না। এটা আমাদের ধর্মীয় ভাগ, আমাদের এক একজনের ধর্ম একেক মত কিন্তু আমরা সবাই বাংলাদেশের মানুষ, আমরা বাংলাদেশি।"
তিনি মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে হিলির চণ্ডিপুর সার্বজনিন দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, "নিজেকে ছোট ভাবার কোনো সুযোগ নেই, আমাদের সবার সমান অধিকার। নিজেকে দুর্বল ভাববেন না কোনো সময়। আমরা সবসময় সমঅধিকারে বিশ্বাস করি। সকল নাগরিকের সমান অধিকার।"
এসময় তিনি উল্লেখ করেন যে, "অনেক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে প্রধানমন্ত্রী তারেক রহমান কঠিন সিদ্ধান্ত নিচ্ছেন। কোনো অবস্থাতেই ডানে-বামে চেয়ে দেখেন না যে, এ মানুষটি কে বা সিদ্ধান্ত নিতে গিয়ে কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে, লাভবান হচ্ছে তিনি কোন দলের লোক। বর্তমান সরকার দেখছে, দেশের মানুষের জন্য কোনটা সবচেয়ে ভালো সেটি করা উচিত। সেটিই বর্তমান সরকার করছে। সেটা করার ব্যাপারে আমরা খুবই প্রতিজ্ঞ। আমরা অবশ্যই এর থেকে একচুলও পিছিয়ে যাবো না।"
এর আগে, তিনি মন্দির প্রাঙ্গনে পৌঁছালে সনাতন ধর্মাবলম্বীদের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা, সহকারী কমিশনার মেহদি ইমাম, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনসহ মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন