প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকার প্রিজন হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন সিরাজগঞ্জ কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। এটি ঘটে শনিবার (২৫ জুলাই) ভোর ৬টার দিকে।
কাওসার হোসেন (২২) সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের ঝুরঝুরি গ্রামের সাইদুর রহমানের ছেলে।
সিরাজগঞ্জ কারাগারের ডেপুটি জেলার ইকবাল মাহমুদ রুমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একটি হত্যা মামলার আসামি হিসেবে ২০২৪ সালের ১২ এপ্রিল কাওসার হোসেনকে কারাগারে আনা হয়। পরে তিনি অসুস্থ হয়ে পড়লে গত ১৫ জুলাই প্রথমে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি হন।
সেখানে তার অবস্থা অবনতি হলে, একই দিন তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ১৮ জুলাই তাকে ঢাকার প্রিজন হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে কাওসার হোসেনের মৃত্যু ঘটে।
ডেপুটি জেলার আরও জানান, প্রিজন হাসপাতাল থেকে নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে সেখান থেকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ বিষয়ে সিরাজগঞ্জ কারা হাসপাতালের চিকিৎসক ডা. গোলাম রাব্বি খান জানান, কাওসার হোসেন দীর্ঘদিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন, ফলে তার মস্তিষ্কে সংক্রমণ (ব্রেইন ইনফেকশন) ধরা পড়ে। এ কারণেই তাকে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন