প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পটুয়াখালীর বাউফলে একটি অটোরিকশার ধাক্কায় মো. মুসা (৫৫) নামে এক গণিত শিক্ষকের মর্মান্তিক মৃত্যু ঘটে। শুক্রবার রাত ৯টার সময় ঘটনার স্থান ছিল উপজেলার সূর্যমনি ইউনিয়নের নুরাইনপুর বাজার এলাকা। নিহত মো. মুসা ছিলেন নুরাইনপুর অগ্রাণী বিদ্যাপীঠের সহকারী শিক্ষক (গণিত)। তার অকাল মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্র ও স্বজনদের মতে, মো. মুসা প্রতিদিনের মতো শুক্রবার রাতে এশার নামাজ পড়ার উদ্দেশ্যে নুরাইনপুর বাজার জামে মসজিদে যাচ্ছিলেন। সে সময় পিছন দিক থেকে একটি দ্রুতগতির ব্যাটারিচালিত অটোরিকশা সজোরে তাকে ধাক্কা মারে। ফলে তিনি সড়কে ছিটকে পড়ে মাথা ও মুখমণ্ডলে গুরুতর আঘাত পান। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু ঘটে।
বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবদুর রউফ জানান, অটোরিকশার ধাক্কায় তিনি পাকা সড়কে পড়ে মাথা ও মুখমণ্ডলে গুরুতর আঘাত পান। হাসপাতালে আসার পরপরই চিকিৎসা শুরু হলেও অতিরিক্ত রক্তক্ষণের কারণে তার মৃত্যু ঘটে। এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন