প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানীর বনানীতে অভিযোগ পাওয়া গেছে যে, মামুন মিয়া (৩০) নামে বাংলাদেশ রেলওয়ের একটি উপ-সহকারী প্রকৌশলী পরকীয়া প্রেমিকার ছুরিকাঘাতে খুন হয়েছেন। এই ঘটনায় পুলিশ বিউটি আক্তার নামে ওই তরুণীকে আটক করেছে।
শনিবার (১১ জুলাই) দুপুরে, বনানী থানাধীন মহাখালী টিভি গেট এলাকায় একটি বাড়ির ৩য় তলায় এই ঘটনাটি ঘটে। গুরুতর অবস্থায় বাড়িটির মালিক তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন, যেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মামুনের মৃত্যু হয়।
বাড়ির মালিক সুমন জানান, শনিবার দুপুরে তিনি বাড়িটির ৩য় তলায় চিৎকার শুনে গিয়ে দেখেন যে যুবকটি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তার পেটে দুটি ছুরিকাঘাত ছিল এবং পুরুষাঙ্গও কাটা ছিল। সুমন দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। তবে অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
খবর পেয়ে মামুনের চাচা মুকছেদ আলী ভুইয়া হাসপাতালে এসেছিলেন। তিনি জানান, মোবাইল ফোনে মামুনের ঢাকা মেডিকেলে থাকার খবর পান। পরবর্তীতে তিনি হাসপাতালের এসে তার মরদেহ দেখতে পান। কিন্তু কি ঘটেছে তা সম্পর্কে তিনি কিছুই জানাতে পারেননি। মামুনের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মালিহাটি গ্রামে। মামুনের বাবার নাম বাবুল হোসেন। তার স্ত্রী শাহিনা আক্তার ৭ মাসের অন্তঃসত্ত্বা, এবং তিনি গ্রামে রয়েছেন। উল্লেখ্য, চলতি মাসের ১ তারিখে মামুন উপ-সহকারী প্রকৌশলী হিসেবে ঢাকা রেলওয়েতে চাকরিতে যোগদান করেছিলেন এবং ঢাকায় ছিলেন।
বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) তারেক হাসান জানান, ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে বিউটি আক্তার নামের ওই তরুণীকে আটক করা হয়েছে। তিনি গত শুক্রবার (১০ জুলাই) ওই বাসাটি ভাড়া নেন। আজ সকালে সেখানে গিয়েছিলেন মামুন। দুজনই বিবাহিত এবং তাদের মধ্যে একটি পরকীয়া সম্পর্ক ছিল। তবে কেন বিউটি মামুনকে হত্যা করেছে, তা জানার চেষ্টা চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন