প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের দুর্গম হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ পর্যটককে প্রশাসন নিরাপদে উদ্ধার করেছে।
সোমবার (২০ জুলাই), জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ এবং ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় দ্রুত তাদের উদ্ধার করা হয়।
এবারের উদ্ধারকৃতরা ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী। তারা পুলিশকে জানায় যে, সোমবার সকালে তারা ঢাকা থেকে ভ্রমণের উদ্দেশ্যে হামহাম জলপ্রপাতে এসেছিলেন। পুলিশ জানায়, হামহাম জলপ্রপাতে যাওয়ার পথে দলের এক শিক্ষার্থী পা পিছলে পড়ে গিয়ে হাতে আঘাত পান। পাহাড়ি ও দুর্গম পথ হওয়ায় আহত সহযাত্রীকে নিয়ে দলের পক্ষ থেকে একাই ফিরে আসা সম্ভব ছিল না। তাই তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে সহায়তা চেয়েছিলেন।
৯৯৯ থেকে বার্তা পাওয়ার পর বিকেল তিনটার দিকে এটি জানে কমলগঞ্জ থানা পুলিশ। দ্রুত সাড়া দিয়ে কমলগঞ্জ থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের সদস্যরা স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ প্রচেষ্টার পর বিকেল চারটা ৪৫ মিনিটে আটকে পড়া ১০ শিক্ষার্থীকে সুস্থ ও নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয় উদ্ধারকারী দল।
মৌলভীবাজারের পুলিশ সুপার (এসপি) মো. মনিরুল ইসলাম বলেন, উদ্ধারকৃতদের মধ্যে আহত শিক্ষার্থীকে তাৎক্ষণিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য নয়জন সুস্থ ও নিরাপদে রয়েছেন।
তিনি দুর্গম পাহাড়ি এলাকায় ভ্রমণের সময় পর্যটকদের সতর্ক থাকা এবং পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন