প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি একটি ভিডিও প্রকাশ করে আবারও আলোচনার সৃষ্টি করেছেন। তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে শেয়ার করা ভিডিওতে নিজের পরিচিতি একজন চিকিৎসকের হিসেবে তুলে ধরছেন, যেখানে তাঁর ভাষায় তিনি ‘ট্রাম্প ডিরেঞ্জমেন্ট সিনড্রোমে’র রোগীদের চিকিৎসা দিচ্ছেন।
ভিডিওতে সাদা ডাক্তারি কোট পরা এবং গলায় স্টেথোস্কোপ লাগানো ট্রাম্পকে দেখা যায়। তিনি বলেন, ‘আপনি বা আপনার পরিচিত কেউ কি ট্রাম্প ডিরেঞ্জমেন্ট সিনড্রোমে আক্রান্ত?’ এরপর তিনি একটি কাল্পনিক ‘চিকিৎসা পরিকল্পনা’ উপস্থাপন করেন।
বুধবার (১ জুলাই) গভীর রাতে ট্রুথ সোশ্যালে পোস্ট করা ক্লিপটির শুরুতে ডাক্তার ট্রাম্প বলেন, ‘আপনার বা আপনার পরিচিত কারো কি টিডিএস ধরা পড়েছে? এর উপসর্গগুলো আসলে অসহনীয় হতে পারে। সৌভাগ্যবশত, আমি ডক্টর ট্রাম্প এবং আমার কাছে এটা চিকিৎসা আছে।’
ভিডিওতে এআই-নির্মিত কিছু পরিচিত ট্রাম্প সমালোচক, যেমন উপি গোল্ডবার্গ, রবার্ট ডি নিরো, জুলিয়া রবার্টস এবং রোজি ও’ডোনেলের মতো অভিনেতা ও টেলিভিশন ব্যক্তিত্বদের ‘রোগী’ হিসেবে দেখানো হয়েছে। ব্যঙ্গাত্মকভাবে বলা হয়েছে যে তারা চিকিৎসা নিয়ে ট্রাম্পের প্রশংসা করতে শুরু করেছেন।
‘ট্রাম্প ডিরেঞ্জমেন্ট সিনড্রোম’ বাস্তবিক কোনো স্বীকৃত চিকিৎসাবিজ্ঞানভিত্তিক রোগ নয়। এটি মূলত ট্রাম্প ও তার সমর্থকদের দ্বারা ব্যবহৃত একটি রাজনৈতিক ভাষা, যার মাধ্যমে তারা ট্রাম্পবিরোধী তীব্র সমালোচনাকে ব্যঙ্গ করে থাকে।
তবে ট্রাম্প এবারই প্রথম এআইয়ের মাধ্যমে নিজেকে ভিন্ন চরিত্রে উপস্থাপন করছেন, এমন নয়। এর আগে তিনি এআই-তে তৈরি ছবি বা ভিডিওতে নিজেকে ক্যাথলিক খ্রিস্টানদের শীর্ষ ধর্মীয় নেতা পোপ, খিষ্টান ধর্মের প্রবর্তক যিশু খ্রিস্টের মতো ব্যক্তিত্ব, এমনকি বিভিন্ন প্রতীকী ও কাল্পনিক চরিত্রে তুলে ধরেছেন।
তার এসব পোস্ট সামাজিক মাধ্যমে ব্যাপক বিতর্ক, সমালোচনা এবং সমর্থকদের উচ্ছ্বাস সৃষ্টি করেছে। এবার ‘ড. ট্রাম্প’ ভিডিওটি নিয়েও নতুন করে বিতর্ক শুরু হয়েছে। সমর্থকরা এটিকে রসিকতা হিসেবে দেখলেও সমালোচকদের মতে, রাজনৈতিক বার্তা ছড়িয়ে দিতে এআই-নির্ভর এমন কনটেন্ট ভবিষ্যতে বিভ্রান্তি ও ভুল তথ্য ছড়ানোর ঝুঁকি বাড়াতে পারে।
তথ্যসূত্র: দ্য ইনডিপেন্ডেন্ট এবং সিবিএস নিউজ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন