প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আলোচিত ইউসুফ শরীফ হত্যা মামলার প্রধান আসামি আরাফাত শরীফ (৩০) গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার (৩ জুলাই) র্যাব-৮ তাদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। র্যাব জানায়, বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার পুরাতন উপজেলা ভবনের সামনে থেকে যৌথ অভিযানে আরাফাত শরীফকে গ্রেপ্তার করা হয়।
এ অভিযানে অংশ নেয় র্যাব-৮-এর সিপিএসসি, বরিশাল, র্যাব-৭-এর সদর কম্পানি, চট্টগ্রাম এবং র্যাব-৭-এর সিপিসি-১, ফেনী ক্যাম্প। সংবাদ সম্মেলনে বলা হয় যে, নিহত ইউসুফ শরীফ (৩৫) এবং গ্রেপ্তার হওয়া আরাফাত শরীফ উভয়ই একই গ্রামের বাসিন্দা। পূর্ববিরোধের জেরে গত ২৪ মে দুপুরে ইউসুফকে ডেকে নিয়ে মঠবাড়িয়া উপজেলার ধানিসাফা ইউনিয়নের ফুলঝুড়ি গ্রামে একটি বাড়ির উঠানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে যায় এবং নিহতের বাবা ফজলুল হক শরীফ বাদী হয়ে মঠবাড়িয়া থানায় হত্যা মামলা করেন। র্যাব জানায়, ঘটনার পর থেকেই তারা ছায়া তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করা হয় এবং পরে তাকে যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আরাফাত শরীফকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন