প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং সেখানে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধ করার জন্য যুক্তরাষ্ট্র ইরানের কাছ থেকে একটি প্রকাশ্য অঙ্গীকার চায়। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের উদ্ধৃত করে জানা গেছে, তেহরান ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের উপদেষ্টাদের কাছে স্বীকার করেছে যে, জাহাজে গুলি চালানো একটি ভুল ছিল।
তবে এ ঘটনার জন্য ইরানিরা নিজেদের মধ্যে একটি নিয়ন্ত্রণহীন গোষ্ঠীকে দায়ী বলে দাবি করেছে। ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালি নিয়ে এ সপ্তাহের সংঘর্ষ সত্ত্বেও উভয় পক্ষই আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে, যদিও হোয়াইট হাউস এটিকে যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে গণ্য করেছে।
জুন মাসে যুক্তরাষ্ট্র ও ইরান একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করে, যার মাধ্যমে বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদ চলাচলের সুযোগ দেয়ার কথা ছিল ইরানের। শুক্রবার সাংবাদিকদের একটি ব্রিফিংয়ে এক মার্কিন কর্মকর্তারা বলেন, আঞ্চলিক মধ্যস্থতাকারীদের মাধ্যমে তেহরানের নেতৃত্বের কাছে একটি বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।
ইরানকে প্রণালিটি উন্মুক্ত রাখার বিষয়ে একটি বিবৃতি দিতে এবং বাণিজ্যিক জাহাজে গুলি চালানো বন্ধের ঘোষণা দিতে বলা হয়েছে, একাধিক গণমাধ্যমে এ তথ্য প্রকাশিত হয়েছে।
চলতি সপ্তাহের পাল্টাপাল্টি হামলার পর শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তেহরানের অনুরোধে তিনি আবারও আলোচনায় বসতে সম্মত হয়েছেন ওয়াশিংটন। তবে তিনি স্পষ্ট জানাতে চান যে, গত জুনে কার্যকর হওয়া যুদ্ধবিরতি এখন আর বহাল থাকবে না। ট্রাম্প দাবি করেছেন যে, ইরান আলোচনা চালিয়ে যেতে চায়, তবে যুক্তরাষ্ট্র তাতে সম্মত হলেও তেহরানকে জানিয়ে দিয়েছে যে, যুদ্ধবিরতি শেষ।
তবে ট্রাম্পের এই দাবি সরাসরি নাকচ করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কাছে তারা কোনো আলোচনার অনুরোধ করেনি। বরং কাতারের মধ্যস্থতাকারীদের সফরকে স্বাগত জানাতে তারা প্রস্তুত রয়েছে। একইসাথে সতর্ক করে বলে, সমঝোতা স্মারকের কোনো শর্ত ওয়াশিংটন লঙ্ঘন করলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে।
এছাড়া, যুক্তরাষ্ট্র সমঝোতা ভঙ্গ করলে পূর্ণমাত্রার আত্মরক্ষার জন্য প্রস্তুত রয়েছে ইরান। তারা মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে।
এদিকে সাম্প্রতিক সংঘাতের পরিপ্রেক্ষিতে ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক বাঘের গালিবাফ বলেছেন, ইরান কখনোই 'আত্মসমর্পণ' করবে না। গালিবাফ সতর্ক করে আরও বলেছেন, ইরান 'সর্বাত্মক যুদ্ধের' জন্য প্রস্তুত রয়েছে।
অন্যদিকে, হরমুজ প্রণালির পরিস্থিতি ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে আলোচনা করতে ওমান সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। স্থানীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছে, তিনি সফরে ওমানের কর্মকর্তাদের সঙ্গে সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি, বিশেষ করে হরমুজ প্রণালির নিরাপত্তা ও নৌ চলাচল নিয়ে আলোচনা করবেন। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি এখনও ইরানের সবচেয়ে বড় কৌশলগত চাপের হাতিয়ার। অপরদিকে, যুক্তরাষ্ট্র চায় যে, কোনো শর্ত ছাড়াই আন্তর্জাতিক জাহাজ চলাচল স্বাভাবিক থেকে যাক।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন