প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি তুচ্ছ ঘটনার পর প্রাইভেটকার চালকের মারধরের ফলে রফিকুল নামে একজন ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মৃত্যু ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত প্রাইভেটকার চালক নাদিমকে পুলিশ আটক করেছে।
২০২৩ সালের ২২ জুলাই বুধবার রাতে, রাত এগারোটায়, সদর উপজেলার সিদ্ধিরগঞ্জপুল এলাকায় রায়হান সিএনজি পাম্পের ভেতরে এই ঘটনার সুত্রপাত হয়।
নিহত অটোরিকশা চালক রফিকুল পটুয়াখালী জেলার ঘেরাখালী গ্রামের বাসিন্দা।
পুলিশের সূত্রে জানা যায়, সিএনজি পাম্পের ভেতরে প্রাইভেটকার ঢোকার সময় একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে। এর ফলে দুই যানবাহনের চালকদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে রফিককে মারধর করে প্রাইভেটকার চালক নাদিম। এই মারধরের পর রফিক গুরুতর আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে শহরের খানপুর ৩শ’ শয্যা হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক রফিককে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সাহায্যে অভিযুক্ত প্রাইভেটকার চালক নাদিমকে আটক করে। পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, অভিযুক্ত প্রাইভেটকার চালককে আটক করা হয়েছে এবং এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন