প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য ‘গ্লোবাল এডুকেশন এক্সপো’ আয়োজনের উদ্যোগ নিচ্ছে আন্তর্জাতিক শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান পিএফইসি গ্লোবাল।
এই বিশেষ এক্সপো আগামী ৩ আগস্ট রাজধানী ঢাকার হোটেল শেরাটনে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে।
এক্সপোতে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ড—এই সাতটি দেশে উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। শিক্ষার্থীরা এই প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে ভর্তি প্রক্রিয়া, বিষয় নির্বাচন, শিক্ষাব্যয়, বৃত্তি, ভিসা প্রক্রিয়া, কর্মজীবনের সম্ভাবনা এবং পড়াশোনা শেষে কাজের সুযোগ বিষয়ে বিস্তারিত তথ্য ও পরামর্শ নেওয়ার সুযোগ পাবেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই এক্সপোতে শিক্ষার্থীদের জন্য তাৎক্ষণিক যোগ্যতা মূল্যায়ন, বিনামূল্যে ভর্তি ও ভিসাসহায়তা, বৃত্তির সুযোগ এবং বিভিন্ন দেশে পড়াশোনা শেষে কাজের সুযোগ সম্পর্কে বিশেষ দিকনির্দেশনা প্রদান করা হবে। এছাড়াও অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীর জন্য থাকবে আকর্ষণীয় উপহার।
এছাড়া, এক্সপো উপলক্ষে আয়োজকরা কিছু বিশেষ অফারের ঘোষণা দিয়েছেন। অনুষ্ঠানে তাৎক্ষণিকভাবে ভর্তি সম্পন্ন করা শিক্ষার্থীরা পাবেন পাওয়ার ব্যাংক। অতিরিক্ত, এক্সপোতে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর জন্য আইইএলটিএস ও পিটিই প্রস্তুতি কোর্সে ৫০ শতাংশ ছাড় থাকবে। সফলভাবে ভিসা পাওয়া শিক্ষার্থীদের উপহার হিসেবে একটি অ্যাকশন ক্যামেরা দেওয়া হবে।
পিএফইসি গ্লোবাল কর্তৃপক্ষ বলছে, উচ্চশিক্ষার জন্য সঠিক দেশ ও বিশ্ববিদ্যালয় নির্বাচন অনেক সময় শিক্ষার্থীদের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। গ্লোবাল এডুকেশন এক্সপোর মাধ্যমে আমরা চাই যে, শিক্ষার্থীরা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলে নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে নিজেদের জন্য সবচেয়ে উপযুক্ত সিদ্ধান্ত নিতে পারে।
আয়োজকদের মতে, বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য এই এক্সপো একই ছাদের নিচে নানা দেশের শিক্ষা ব্যবস্থা, বৃত্তি, ভর্তি প্রক্রিয়া এবং ভবিষ্যৎ কর্মজীবনের সম্ভাবনা সম্পর্কে জানার একটি কার্যকর প্ল্যাটফর্ম হয়ে উঠবে।
ইভেন্টে অংশগ্রহণ ও নিবন্ধন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে আগ্রহীরা পিএফইসি গ্লোবালের অফিস, কল সেন্টার, ফেসবুক পেজ অথবা ওয়েবসাইটে যোগাযোগ করতে পারবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন