প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দেশে আরও শক্তিশালী সৃজনশীল অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে সফলভাবে সম্পন্ন হলো কপিশপের নিয়মিত মেন্টরিং সিরিজ ‘কপিকলরব’-এর ১৪তম আয়োজন। এবারের আয়োজনে মূল বক্তা ছিলেন অ্যানোনিমা-এর চিফ ক্রিয়েটিভ অফিসার আসিফ আকবর খান।
বাংলাদেশের যোগাযোগ খাতের পেশাজীবীদের জন্য আয়োজিত এই তিন ঘণ্টাব্যাপী সেশনের মূল বিষয়বস্তু ছিল ‘ব্র্যান্ড জেনারেটিভ আইডিয়াস’। সেশনে আসিফ আকবর খান তাঁর দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতার আলোকে নিজস্ব ‘ব্র্যান্ড জেনারেটিভ আইডিয়া’ তত্ত্ব তুলে ধরেন। তিনি আলোচনা করেন, কীভাবে কেবল প্রচলিত ক্যাম্পেইন বাস্তবায়নের পরিবর্তে আইডিয়াভিত্তিক চিন্তার মাধ্যমে দীর্ঘস্থায়ী ব্র্যান্ড গড়ে তোলা সম্ভব। হাস্যরস, বাস্তব অভিজ্ঞতা ও ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গির সমন্বয়ে প্রভাবশালী ব্র্যান্ড তৈরিতে সৃজনশীলতার পরিবর্তনশীল ভূমিকা নিয়েও তিনি বিস্তারিত আলোকপাত করেন।
অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, ক্রিয়েটিভ ডিরেক্টর, ব্র্যান্ড কাস্টডিয়ান, ক্লায়েন্ট, তরুণ শিক্ষানবিশ, সাংবাদিক, শিক্ষক ও যোগাযোগ খাতের পেশাজীবীরা অংশগ্রহণ করেন। উপস্থিতিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আলোচনাটি ফলে প্রাণবন্ত ও বহুমাত্রিক হয়ে ওঠে।
মূল পর্বের আগে অনুষ্ঠানের শুরুতে ব্রেইন ফরোয়ার্ড বাংলাদেশ (বিএফবি)-এর প্রতিষ্ঠাতা ফারহাদ হক একটি ‘ইন্টার্যাকটিভ ব্রেইন এক্সারসাইজ’ সেশন পরিচালনা করেন। কপিশপ ও বিএফবি-এর এই যৌথ উদ্যোগ অংশগ্রহণকারীদের সৃজনশীল চিন্তা ও মানসিক দক্ষতা বাড়াতে ব্যবহারিক কৌশলগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দেয়।
আয়োজনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সান কমিউনিকেশনস-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও কপিকলরব-এর প্রথম পর্বের মেন্টর তানভীর হোসেন, মিডিয়াকমের এক্সিকিউটিভ ক্রিয়েটিভ ডিরেক্টর তৌফিক মাহমুদ, ব্র্যাক ব্যাংকের চিফ মার্কেটিং অফিসার ইন্দ্রনীল চট্টোপাধ্যায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) শিক্ষক সানিয়া মাহমুদ। তাঁদের সক্রিয় অংশগ্রহণ সমসাময়িক সৃজনশীল যোগাযোগ ও আইডিয়াভিত্তিক ব্র্যান্ড নির্মাণের আলোচনায় নতুন মাত্রা যোগ করে।
কপিশপের কিউরেটর ও ঢাকা অ্যাডভার্টাইজিং স্কুলের (ড্যাডস) প্রতিষ্ঠাতা মুশফিকুর রহমান বলেন, ‘দ্রুত পরিবর্তনশীল বিশ্বে প্রাসঙ্গিক থাকতে সৃজনশীল দক্ষতাকে নিয়মিত শাণিত করতে হবে। কপিকলরবের মেন্টরিং সেশন এবং ঢাকা অ্যাডভার্টাইজিং স্কুলের শিল্পখাত-নেতৃত্বাধীন প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে আমরা বাংলাদেশের জন্য আরও শক্তিশালী ও ভবিষ্যৎ-প্রস্তুত সৃজনশীল কর্মশক্তি গড়ে তুলছি। এই যাত্রা মাত্র শুরু হয়েছে এবং আমরা এটিকে আরও বৃহৎ পরিসরে নিয়ে যেতে চাই।”
উল্লেখ্য, ‘কপিকলরব’ হলো কপিশপের একটি চলমান মেন্টরিং উদ্যোগ। বিজ্ঞাপন, ব্র্যান্ডিং, স্টোরিটেলিং ও সৃজনশীল যোগাযোগ বিষয়ে জ্ঞান বিনিময়ের মাধ্যমে অভিজ্ঞ শিল্পনেতাদের সঙ্গে উদীয়মান সৃজনশীল প্রতিভাদের সংযুক্ত করে এই প্ল্যাটফর্ম। ঢাকা অ্যাডভার্টাইজিং স্কুলের সঙ্গে যৌথভাবে ব্যবহারিক শিক্ষা, মентরশিপ ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে বাংলাদেশের সৃজনশীল ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে উদ্যোগটি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন