প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নড়াইলে চোর সন্দেহে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগে আনোয়ার হোসেন (৩২) নামের এক মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়েছে।
আনোয়ার হোসেন নড়াইল সদর উপজেলার বাঁশগ্রামের কাওছার মোল্যার ছেলে।
নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ, গত ২৪ জুন সকালে আনোয়ার বাড়ি থেকে বের হন। পর দিন সকালে পরিবারের সদস্যরা জানতে পারেন যে, একই উপজেলার গোবরা এলাকায় তার ভাইকে চোর অপবাদ দিয়ে সারা রাত গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়েছে।
পুলিশ পরে তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করে। কিন্তু আনোয়ারের অবস্থার অবনতি ঘটলে, তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুণ্ডু জানান, ‘ঘটনার পর নিহত আনোয়ারের ভাই গোবরা এলাকার পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করে। ওই মামলার সঙ্গে নতুন করে হত্যার ধারা যুক্ত করা হবে। ঘটনার সঙ্গে যুক্ত আসামিরা পলাতক রয়েছে এবং তাদের ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন