প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাবাকে দাঁড়িয়ে থাকতে দেখে আনন্দে ছুটে যাওয়ার মুহূর্তে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের নিচে পড়ে প্রাণ হারায় প্রথম শ্রেণির শিক্ষার্থী আলিফ।
বুধবার (২২ জুলাই) দুপুরে কুমিল্লার তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের উলুকান্দি (পূর্বপাড়া) এলাকায় এ মারাত্মক দুর্ঘটনা ঘটে।
নিহত আলিফ উলুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে উলুকান্দি গ্রামের মালয়েশিয়া প্রবাসী মো. দেলোয়ার হোসেনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, স্কুল ছুটির পর আলিফ যখন বাবাকে দেখে দৌড়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিল, তখন বিপরীত দিক থেকে আসা একটি বেকারি মালবাহী নসিমন গতি রোধ করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। মুহূর্তের মধ্যে গাড়িটি আলিফের ওপর পড়ে যায়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু ঘটে। দুর্ঘটনার পর নসিমনের চালক গাড়িটি ফেলে পালিয়ে যায়।
আলিফের বাবা দেলোয়ার হোসেন বলেন, "আমি যদি সেখানে না যেতাম, তবে আমার ছেলে আমাকে দেখে ছুটে আসত না। হয়তো সে বেঁচে থাকত।"
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিরুল হক বলেন, "ঘটনার বিষয়ে এখনো থানায় কেউ অভিযোগ করেননি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন