প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
লক্ষ্মীপুরের রামগতির পুকুরের পানিতে ডুবে মায়েশা আক্তার (৩) ও মুজাহিদুল ইসলাম (৩) নামে দুই চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে।
এটি ঘটেছে বুধবার (৮ জুলাই) বিকেলে উপজেলার চররমিজ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খন্দকারপাড়ায়।
নিহত মায়েশা খন্দকারপাড়ার প্রবাসী মো. রিয়াজের মেয়ে এবং মুজাহিদ টাইলস মিস্ত্রি মো. মনজুরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশে মুজাহিদ ও মায়েশা একসঙ্গে খেলছিল। খেলা করতে গিয়ে অসাবধানতাবশত মুজাহিদ পুকুরে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে মায়েশা পানিতে নেমে পড়ে এবং সে ও ডুবে যায়। পরে স্থানীয় লোকজন এবং স্বজনরা তাদের উদ্ধার করে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. মাসুদ জাহান জানান, পানিতে ডুবে যাওয়া দুই শিশুকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করা হয়।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন