প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচনে ১২৯৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন নাজমুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সফিকুল ইসলাম পনির পেয়েছেন ৮১৮ ভোট। সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সৈদয় মো. রাসেল, যিনি ১২০৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জহিরুল ইসলাম বাবু পেয়েছেন ৯০৪ ভোট। গত শুক্রবার রাত সাড়ে দশটায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা আব্বাস আলী। শনিবার সকালে ভোটগ্রহণ শুরু হয় ৮ টায় কলাপাড়া মহিলা কলেজ কেন্দ্রে। উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলে বিকেল ৫ টা পর্যন্ত। ২৩৯৩ ভোটারের মধ্যে ২১৪৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এছাড়া নির্বাচনের অন্যান্য ৯ টি পদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি পদে রেহান উদ্দিন রেহান ১২২৭ ভোট পেয়ে নির্বাচিত হন। সহসভাপতি পদে রহিমুল হক হিরা ৮৯০ ভোট পেয়ে নির্বাচিত হন। যুগ্ন সাধারন সম্পাদক পদে আমানুল ইসলাম ১৪৬৩ ভোট পেয়ে নির্বাচিত হন। সাংগঠনিক সম্পাদক পদে আকতার হোসেন তালুকদার ১১৫৮ ভোট পেয়ে নির্বাচিত হন। অর্থ সম্পাদক পদে আবদুর রহমান ১৭২১ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মোনাসেফ খান ১০৩০ ভোট পেয়ে নির্বাচিত হন। ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ফরিদ উদ্দীন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন। সদস্য পদে জহিরুল ইসলাম ১১৬২ ভোট পেয়ে এবং আলমীর হোসেন ১০৮৩ ভোট পেয়ে নির্বাচিত হন। নির্বাচন কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা আব্বাস আলী বলেন, সকল ব্যবসায়ীদের সহযোগিতায় একটি অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেয়া হয়েছে। আগামী ৩ বছর এ কমিটি দায়িত্ব পালন করবে এবং আশা করি সমিতির উন্নয়নে এ কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন