প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনের কাটা পড়ে রুবেল মোল্লা (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার (১২ জুলাই) সকাল ৮ টা ৩০ মিনিটে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনে উপজেলার লাহিড়ী মোহনপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুবেল মোল্লা উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের বর্দ্ধনগাছা গ্রামের শামসুল মোল্লার ছেলে।
লাহিড়ী মোহনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন জানান, সকালে রেললাইন দিয়ে হাঁটার সময় তিনি মোবাইল ফোনে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের ফুটবল ম্যাচ দেখছিলেন। এ সময় তার কানে হেডফোন লাগানো থাকায় ট্রেনের হুইসেল শুনতে পাননি। একপর্যায়ে দ্রুতগতির ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
উল্লাপাড়া মডেল থানার ওসি তদন্ত রূপকর জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন