প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠে এসেছে এবং আবারও ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছে। তবে এই অর্জনের সাথেই সামনে এসেছে একটি পুরোনো পরিসংখ্যান, যেটিকে অনেকেই ‘র্যাঙ্কিং অভিশাপ’ বলে উল্লেখ করেছেন।
ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করার পাশাপাশি আর্জেন্টিনা ২৬.৯০ রেটিং পয়েন্ট যোগ করে তাদের মোট পয়েন্ট দাঁড়িয়েছে ১৯৭০.৩৭। ফলে তারা স্পেনকে পেছনে ফেলে আবারও র্যাঙ্কিংয়ের এক নম্বরে উঠে এসেছে। বর্তমানে স্পেনের পয়েন্ট রয়েছে ১৯৬৫.৬১।
অন্যদিকে, সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে শীর্ষস্থান হারিয়েছে ফ্রান্স। বিশ্বকাপ শুরুর আগে আর্জেন্টিনা ছিল এক নম্বরে, পরে ফ্রান্স সেই স্থান দখল করেছিল কিন্তু শেষ পর্যন্ত লিওনেল মেসির দলের কাছে আবারও শীর্ষে ফিরেছে।
১৯৯২ সালে ফিফা বিশ্ব র্যাঙ্কিং চালুর পর থেকে একটি কৌতূহলোদ্দীপক পরিসংখ্যান দেখা যায় যে বিশ্বকাপ শুরুর সময় বা টুর্নামেন্ট চলাকালে র্যাঙ্কিংয়ের এক নম্বরে থাকা কোনো দলই শেষ পর্যন্ত বিশ্বকাপ জিততে পারেনি।
উল্লেখযোগ্য কিছু উদাহরণ হলো: ১৯৯৪ সালে শীর্ষে থাকা জার্মানি বিদায় নেয় কোয়ার্টার ফাইনাল থেকে। ১৯৯৮ সালে এক নম্বর ব্রাজিল ফাইনালে ফ্রান্সের কাছে হারে। ২০০২ সালে শীর্ষে থাকা ফ্রান্স গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০০৬ সালে ব্রাজিল কোয়ার্টার ফাইনালে বিদায় নেয়। ২০১০ সালে এক নম্বর ব্রাজিল শিরোপা জিততে ব্যর্থ হয়। ২০১৪ সালে শীর্ষে থাকা স্পেন গ্রুপ পর্বেই বিদায় নেয়। ২০১৮ সালে র্যাঙ্কিংয়ের এক নম্বর জার্মানি গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়ে। ২০২২ সালে শীর্ষে থাকা ব্রাজিল কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নেয়, আর শিরোপা জেতে আর্জেন্টিনা।
পরিসংখ্যান অনুযায়ী, র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা দলের বিশ্বকাপ জয়ের নজির নেই। তবে এটি কেবল একটি ঐতিহাসিক ধারা বা কাকতালীয় পরিসংখ্যান, এবং এর সাথে ম্যাচের ফলাফলের কোনো বৈজ্ঞানিক বা আনুষ্ঠানিক সম্পর্ক নেই। এখন প্রশ্ন একটাই: ফিফা র্যাঙ্কিংয়ের এই দীর্ঘদিনের ‘অভিশাপ’ ভেঙে কি আর্জেন্টিনা টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের ইতিহাস গড়তে পারবে, নাকি আবারও অটুট থাকবে সেই পরিসংখ্যান? এর উত্তর মিলবে ফাইনালের মঞ্চেই।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন