প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
লিওনেল মেসি আনুষ্ঠানিকভাবে আর্জেন্টিনা জাতীয় দলের অবসরের ঘোষণা দিয়েছেন। এই ঘোষণার পর থেকেই নতুন জল্পনা শুরু হয়েছে। মেসির অনুপস্থিতিতে অধিনায়কের আর্মব্যান্ডটি এখন কার হাতে যাবে, এই প্রশ্ন সবার মনে ঘুরপাক খাচ্ছে।
মেসি যখন আর্জেন্টিনা থেকে অবসরের কারণ ব্যাখ্যা করেছিলেন, তখন খুব বেশি মানুষ এই আর্মব্যান্ড নিয়ে ভাবেননি। কারণ, এটি কয়েক দশক ধরে মেসির হাতে ছিল। কিন্তু এখন সেই আলোচনার সময় এসেছে। আর্জেন্টিনাকে তাদের পরবর্তী অধিনায়ক নির্বাচন করতে হবে।
ক্রিশ্চিয়ান রোমেরোকে আর্জেন্টিনার নতুন প্রধান অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে।
যদিও আর্জেন্টিনার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবে রোমেরোকে অধিনায়ক হিসেবে নিয়োগ দেওয়াটা যুক্তিসঙ্গত মনে হচ্ছে। আতলেতিকো মাদ্রিদের এই ডিফেন্ডারের বয়স মাত্র ২৮ বছর, যা নির্দেশ করে যে তিনি আগামী অনেক বছর ধরে অধিনায়কত্বের দায়িত্ব পালন করতে পারবেন।
এছাড়া, মাঠে সবচেয়ে সক্রিয় নেতা হিসেবে তার পরিচিতি রয়েছে। টটেনহ্যামের অধিনায়ক হিসেবেও তার অভিজ্ঞতা রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের খেলোয়াড়দের নিয়ে গঠিত একটি ড্রেসিংরুম যদি তিনি সামলাতে পারেন, তাহলে নিজের দেশের খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ করতে তার কোনো সমস্যা হওয়ার কথা নয়।
তবে, আরও কয়েকজন খেলোয়াড়ের নামও আলোচনায় রয়েছে। রোমেরোকে প্রধান অধিনায়ক করা হলেও, তিনি যদি মাঠে না থাকেন তবে অন্য কেউ সেই দায়িত্ব নিতে পারেন।
মেসি–পরবর্তী যুগে অধিনায়কের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ সমর্থকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। মাঠে ও মাঠের বাইরে তিনি একজন নেতা। আর্জেন্টিনার হয়ে তার বীরত্বগাথা সবার জানা। একজন সেরা অধিনায়ক হওয়ার সব গুণ তার মধ্যে রয়েছে। তবে সমস্যা হলো, তিনি গোলরক্ষক। গোলরক্ষককে খেলার মূল জায়গা থেকে এবং রেফারির থেকে অনেক দূরে থাকতে হয়। আর্জেন্টিনার মতো শক্তিশালী দলের খেলোয়াড়রা প্রতি ম্যাচেই রেফারির সঙ্গে কথা বলেন। এই কারণে গোলরক্ষক অধিনায়ক হওয়া খুব সুবিধাজনক নয়।
রদ্রিগো দে পলও অধিনায়ক হওয়ার সম্ভাব্য নাম। তিনি অনেক কথা বলতে পারেন এবং দীর্ঘদিন মেসির পাশে থেকে নেতৃত্বের গুণ শিখেছেন। তবে ২০২৬ বিশ্বকাপে তার পারফরম্যান্স নিয়ে সমালোচনা হয়েছে। তার একাদশে জায়গা পাওয়া নিয়েও প্রশ্ন উঠেছে। তাই যিনি প্রায়ই বেঞ্চ থেকে খেলা শুরু করেন, তাকে অধিনায়ক করা বুদ্ধিমানের কাজ নাও হতে পারে।
চমক দিতে পারেন যারা
লাউতারো মার্তিনেজ ইন্টারের অধিনায়ক। হুলিয়ান আলভারেজও দলের অন্যতম সেরা খেলোয়াড়। তবে আর্জেন্টিনা তাদের পরবর্তী অধিনায়কের মধ্যে যে গুণগুলি খুঁজছে, তা এই দুজনের মধ্যে নেই বলেই মনে হচ্ছে। এছাড়া, এই দুজন প্রায়ই একাদশে পালাক্রমে সুযোগ পান। তাই তাদের অধিনায়ক হওয়ার সম্ভাবনাও কম।
এনজো ফের্নান্দেজকে নিয়ে আলোচনা কম হলেও, অধিনায়কত্বের দৌড়ে তিনিও একজন শক্তিশালী প্রার্থী। একজন আর্জেন্টাইন নেতার সব গুণ তার মধ্যে বিদ্যমান। চেলসিতে অধিনায়কত্বের অভিজ্ঞতাও তার রয়েছে। এছাড়া, তার বয়স মাত্র ২৫। দেশের জন্য দেওয়ার মতো অনেক কিছু তার বাকি আছে।
সবচেয়ে যৌক্তিক উত্তর এখনো রোমেরো
অধিনায়ক প্রশ্নের সবচেয়ে যৌক্তিক উত্তর এখনও রোমেরোই হতে পারেন। ২০২৬ বিশ্বকাপে মেসির পর আর্জেন্টিনার সেরা খেলোয়াড় তিনিই ছিলেন। ক্লাব ও জাতীয় দল, দুই জায়গাতেই এখন তিনি নিজের সেরা সময়ের দিকে এগোচ্ছেন।
তবে রোমেরোর হলুদ ও লাল কার্ড পাওয়ার রেকর্ডও কম নয়। তাই আর্জেন্টিনাকে বিকল্প পরিকল্পনা এবং একজন বিকল্প অধিনায়কও ঠিক রাখতে হবে। আর দেখা যাচ্ছে, প্রার্থীর অভাব নেই।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন