প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটজন মিয়ানমার নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং পুলিশ। আটকের মাধ্যমে তারা শনাক্ত হয়েছে। এদের মধ্যে একজন নিজেকে বাংলাদেশি নাগরিক হিসেবে দাবি করে ভুয়া জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন সনদ উপস্থাপন করেন।
শুক্রবার (১০ জুলাই) বিকেলে বিজিবির রেজুপাড়া বিওপি এবং পুলিশের একটি যৌথ টহল দল অভিযান পরিচালনা করে। ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক মিয়ানমার নাগরিকদের মধ্যে মংবা তংচংগা (৩৪), মংম (২০), কিংলা থুয়াইং (২১), রুপার (১৯), থাইংসা মং (৪০), তুলি (২০), তানতানাইং (২০) এবং মংতা নাইং (২০) রয়েছেন। তারা সকলেই মিয়ানমারের মংডু ঢেকিবুনিয়া এলাকার বাসিন্দা।
বিজিবি জানিয়েছে, আটকের পর মংবা তংচংগা বাংলাদেশি নাগরিক হিসেবে দাবি করে একটি ভুয়া জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন সনদ প্রদান করেন। তবে তারা যাচাই-বাছাই শেষে সেসব কাগজপত্রের কোনো সত্যতা বা মিল খুঁজে পায়নি।
আটক আটজন মিয়ানমার নাগরিকের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের পুলিশে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে ৩৪ বিজিবির অধিনায়ক বলেন, ‘বিজিবি শুধু সীমান্ত প্রহরায় নয়, বরং মাদকদ্রব্য এবং চোরাচালান প্রতিরোধ, মানব পাচার রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিহতকরণ এবং সীমান্তকেন্দ্রিক সকল প্রকার আন্তঃসীমান্ত অপরাধ দমনে সর্বোচ্চ পেশাদারিত্ব এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন