প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক স্থাপন করার অনুমতি আর দেওয়া হবে না। একইসঙ্গে, ওই সীমানার মধ্যে বিদ্যমান ক্লিনিকগুলোতে কোনো সরকারি হাসপাতালের চিকিৎসকরা প্র্যাকটিস করতে পারবেন না।
বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মো. নুরুল ইসলাম এই বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ১৭ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন সংক্রান্ত একটি বৈঠকে নেওয়া সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এই নির্দেশনা জারি করা হয়েছে। সিদ্ধান্তটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা গতকাল সংশ্লিষ্ট বিভাগ ও কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে।
এটি উল্লেখযোগ্য যে, সরকারি হাসপাতালের আশেপাশে ব্যাপকভাবে বেসরকারি ক্লিনিক স্থাপনের প্রেক্ষাপটে এই নির্দেশনাটি এসেছে। সরকারি হাসপাতালে আসা রোগীদের দালালের মাধ্যমে নিজেদের ক্লিনিকে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে এসব ক্লিনিকগুলোর বিরুদ্ধে। এছাড়া, সরকারি হাসপাতালের অনেক চিকিৎসক নিয়মিত কর্মঘণ্টার পর বেসরকারি ক্লিনিকে প্র্যাকটিস করে থাকেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন