প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ মন্তব্য করেছেন যে, এনসিপি পুরোপুরি জামায়াতের পেটে ঢুকে গেছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে তিনি ফেসবুকে একটি পোস্টে এই কথা বলেন।
পোস্টে আবু হানিফ উল্লেখ করেন, ‘শুধু জামায়াতের বিরোধিতা করার কারণে আজকে এনসিপির এই দুই নারী নেত্রীকে নীতিনির্ধারণী ফোরাম থেকে বাদ দিয়ে দিলো। এই দুই নারী নেত্রীকে বাদ দিয়ে এনসিপি প্রমাণ করলো তারা এখন পুরোপুরি জামায়াতের পেটে ডুকে গেছে।’
তিনি আরও বলেন, "এনসিপি গঠনের পর থেকেই মানুষের মধ্যে একটি ধারণা তৈরি হয়েছিলো যে এটি জামায়াত নিয়ন্ত্রিত একটি সংগঠন। নির্বাচনের সময় মানুষের ধারণা বাস্তবে প্রমাণিত হয়। জামায়াতের সাথে জোটের বিষয়ে এনসিপির নীতিনির্ধারণী ফোরামের দুই সদস্য সামান্তা শারমিন ও নাহিদা সারওয়ার নিভা সবচেয়ে বেশি বিরোধিতা করেছিলেন। এই দুই নারীর জুলাই গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলো, শুধু জুলাই গণঅভ্যুত্থানে নয়, বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনেও তারা সামনে ছিলেন। শুধু জামায়াতের বিরোধিতা করার কারণে আজকে এনসিপির এই দুই নারী নেত্রীকে নীতিনির্ধারণী ফোরাম থেকে বাদ দিয়ে দিলো। এই দুই নারী নেত্রীকে বাদ দিয়ে এনসিপি প্রমাণ করলো তারা এখন পুরোপুরি জামায়াতের পেটে ডুকে গেছে। কারণ এখন আর জামায়াতের বিরোধিতা করার মতো এনসিপির নীতিনির্ধারণী ফোরামে আর কেউ নেই। এর ফলে জামায়াতের এজেন্ডা বাস্তবায়নে এনসিপি পূর্বের তুলনায় আরও বেশি ভূমিকা পালন করতে সক্ষম হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন