প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ইউরিয়া, ডিএপি এবং টিএসপি সার উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল জরুরিভিত্তিতে সংগ্রহের উদ্দেশ্যে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র আহ্বানের সময়সীমা ৪২ দিনের পরিবর্তে ২১ দিন নির্ধারণের জন্য নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
এ প্রস্তাবের অনুমোদন বুধবার (২২ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রদান করা হয়। এই প্রস্তাবটি শিল্প মন্ত্রণালয় থেকে উত্থাপিত হয়েছে এবং এটি বাস্তবায়ন করবে বাংলাদেশ কেমিকেল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)।
অফিস কর্মকর্তারা জানিয়েছেন, এই সিদ্ধান্ত জরুরি সংগ্রহ প্রক্রিয়াকে ত্বরান্বিত করা, প্রয়োজনীয় কাঁচামালের পর্যাপ্ত মজুদ বজায় রাখা এবং সার উৎপাদনে কোনো ধরনের ব্যাঘাত রোধ করতে সহায়ক হবে। এর ফলে দেশের কৃষি খাতের প্রয়োজন অনুযায়ী যথাসময়ে সার সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।
এছাড়া কমিটি স্থানীয় সরকার বিভাগের আরেকটি প্রস্তাবেরও নীতিগত অনুমোদন দিয়েছে। এই প্রস্তাবভিত্তিক চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলায় একটি সড়ক উন্নয়ন প্রকল্পের এক অংশ বাস্তবায়নের জন্য ‘ডেলিগেটেড প্রকিউরমেন্ট’ বা অর্পিত ক্রয় পদ্ধতির আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডকে (চট্টগ্রাম) কার্যকরী সংস্থা হিসেবে নিয়োগ দেওয়ার কথা রয়েছে।
সূত্র: বাসস
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন