প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন।
দুই দেশের সম্পর্ক বোঝার জন্য এই সফর অনুষ্ঠিত হচ্ছে। বুধবার (২৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এ তথ্য দিয়েছেন।
সার্জিও গোর এই সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি, আরও কয়েকজন মন্ত্রীর সঙ্গে বৈঠক হতে পারে বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।
সফরের সময় সার্জিও গোর কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন এবং বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে তার বৈঠক হতে পারে।
এই সফরটি বিশেষ গুরুত্ব বহন করছে, কারণ এটি বিএনপি নেতৃত্বাধীন সরকারের ক্ষমতা গ্রহণের পাঁচ মাস পর প্রভাবশালী মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তার প্রথম সফর।
প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরসহ বিভিন্ন বৈশ্বিক ও আঞ্চলিক পরাশক্তির সঙ্গে ঢাকার কূটনৈতিক যোগাযোগ জোরদারের প্রেক্ষাপটে সার্জিও গোরের এই সফর বিশেষ গুরুত্ব পাচ্ছে বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।
বিশ্লেষকদের মতে, এই সফরে মার্কিন সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে চীনের সঙ্গে ঘনিষ্ঠতা এড়ানোর বার্তা আসতে পারে। বিপরীতে, বাংলাদেশও ব্যবসা সম্প্রসারণে নীতিমালা সংশোধনের বিষয়ে বার্তা দিতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন