প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজবাড়ীর বালিয়াকান্দিতে একদিনে ৪০ জন নারী, শিশু এবং বৃদ্ধ সহ বিভিন্ন বয়সের মানুষ কুকুর ও বিড়ালের কামড়ে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
শনিবার সকাল থেকে দুপুরের মধ্যে ৪০ জন আক্রান্ত ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আসেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ মোঃ কামরুজ্জামান কামাল জানান, শনিবারের ঘটনাটি ছাড়াও গত আগস্ট মাসে ৪০৫ জন এবং গত তিন মাসে মোট ৭৬৯ জন কুকুর ও বিড়ালের কামড়ে আক্রান্ত হয়ে ভ্যাকসিন গ্রহণ করেছেন। তিনি উল্লেখ করেন, বাজারে রাবিশ নামক ভ্যাকসিনের প্রতি ডোজের মূল্য ৪৫০ টাকা।
বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ ফারুক হোসেন বলেন, "নিজে সচেতন হন, অন্য কাউকে সচেতন হতে উৎসাহিত করুন।" তিনি আরও জানান, গত তিন মাসে কুকুর ও বিড়ালের কামড়ে আক্রান্ত ৭৬৯ জন হাসপাতালে ভ্যাকসিন গ্রহণ করেছেন। সবারই সচেতন হওয়া প্রয়োজন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন