প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ফাঁদ পেতে অবৈধভাবে বক পাখি শিকার করার অভিযোগে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দুই যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া, তাদের ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা না দিলে তাদের আরও ১৫ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সরদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডাদেশ প্রাপ্তদের মধ্যে রয়েছেন দিনাজপুর জেলার সেতাবগঞ্জ উপজেলার চাঁপাইতোর গ্রামের রফিকুল ইসলাম ও সাকিব ইসলাম।
পীরগঞ্জ বন বিট কর্মকর্তা মহসিন আলী জানান, বৃহস্পতিবার সকালে পীরগঞ্জ উপজেলার কালো পীর বাজারের পাশে নিজামপুর বিলে ফাঁদ পেতে তারা অবৈধভাবে ১৫টি বক পাখি শিকার করেন। খবর পেয়ে বন বিভাগের কর্মীরা তাদের আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী অফিসার বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০২৬ অনুযায়ী তাদের দণ্ডাদেশ প্রদান করেন। এ সময় শিকার করা বক পাখিগুলো খোলা আকাশে ছেড়ে দেওয়া হয়।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইবকাল হোসেন প্রামানিক জানান, দণ্ডাদেশ প্রাপ্ত দুই যুবককে ঠাকুরগাঁও জেলখানায় পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন