প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানীর ধানমন্ডি লেকে জলজ উদ্ভিদের সৌন্দর্য বৃদ্ধির এবং পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে কমল, শাপলাসহ বিভিন্ন প্রজাতির চারা রোপণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজ আহমেদ প্রিন্স।
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এবং পরিবেশবান্ধব উদ্যোগের অংশ হিসেবে সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়েছিল।
এ সময় ছাত্রদল নেতা মিনহাজ আহমেদ প্রিন্স, সংগঠনের অন্যান্য নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ধানমন্ডি লেকের বিভিন্ন পয়েন্টে প্রায় শতাধিক জলজ উদ্ভিদের চারা রোপণ করেছেন। সাথে তিনি লেক ও এর আশপাশের জমে থাকা প্লাস্টিক, পলিথিন বর্জ্য এবং আগাছা অপসারণের জন্য একটি পরিচ্ছন্নতা অভিযানেও নেতৃত্ব দেন।
সংশ্লিষ্ট আয়োজকরা জানান, সৌন্দর্যবর্ধক জলজ উদ্ভিদ বিস্তারের মাধ্যমে লেকের পরিবেশগত ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং নগরবাসীর জন্য পরিচ্ছন্ন ও সবুজ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
মিনহাজ আহমেদ প্রিন্স কর্মসূচি সম্পর্কে বলেন, ধানমন্ডি লেক শুধু রাজধানীর একটি বিনোদন কেন্দ্র নয়, এটি নগরের পরিবেশ ও জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষা করতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, আমরা চাই, রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সমাজ ও পরিবেশের কল্যাণে তরুণরা ভূমিকা রাখুক। এই চিন্তা থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পরিবেশ সংরক্ষণে জনসম্পৃক্ত উদ্যোগ হাতে নিয়েছি।
প্রিন্স উল্লেখ করেন, আজকের এই কর্মসূচি কোনো সাময়িক কর্মসূচি নয়, বরং ভবিষ্যতেও নিয়মিতভাবে বৃক্ষরোপণ, জলাশয় সংরক্ষণ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। এই সময় পরিবেশ রক্ষার এই জনকল্যাণমূলক কাজে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান ছাত্রদল নেতা মিনহাজ আহমেদ প্রিন্স।
কর্মসূচিতে জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন